
প্রকাশিত,১১, জানুয়ারি,২০২২
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে ঝালকাঠিতে ১ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে বিণামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারী থেকে শুরু করে ১১ জানুয়ারী-২২ পর্যন্ত এসব অসহায়-দুঃস্থদের মাঝে জেলার ৬টি ভেন্যুতে এসব কম্বল বিতরণ করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র বরিশাল বিভাগীয় সমন্বায়ক আঃ ওহাব তালুকদারের সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এগ্জিকিউটিব মেম্বার বাংলাদেশ চায়না এসেসিয়েশন ডঃ শিবলী নোমান, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ মুজাহিদুল ইসলাম,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশালী মোঃ জাহিদ হাসান, একাউন্স অফিসার সফিজ উদ্দিন সরকার, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, অধ্যক্ষ মোঃ ফরিদুল হক, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, প্রভাষক ফেরদৌস তালুকদার, প্রধান শিক্ষক মহসিন আলী প্রমুখ।


