print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭ জানুয়ারি, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় মানবতার দেয়াল এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পভাতি সেলিনা জামানের সভাপতিত্বে মানবতার দেয়াল এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামানের সহধর্মিণী দিলরুবা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও এর সহধর্মিনী প্রভাতি মহাতো, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রওশনা জাহানসহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ।