
প্রকাশিত,১৩, অক্টোবর ২০২২
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুর দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা- আলোচনা সভা, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বুধবার সকালে স্থানীয় শহরের পিটিআইয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রঃ) মাজার শরীফের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) বর্ণাঢ্য শোভাযাত্রায় বক্তব্য রাখেন জামালপুর দরবার শরীফের গদিনিশিন হযরত মাওলানা মো. রওনাকুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মোঃ মজিবুর রহমান প্রমুখ।
পরে দেশ- জাতীর মানুষের মঙ্গল কামনা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এই উপলক্ষে রাতে শহরের তমালতলায় জামালপুর দরবার শরীফের উদ্যোগে এক ওয়াজ মাহফিলের আয়োজন করেন।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -১৩-১০-২২ইং


