
প্রকাশিত,০৯,মে,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব’র সুস্থতা কামনায় কাচারীপাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মে সোমবার বাদ আসর স্থানীয় কাচারীপাড়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কাচারীপাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।
দোয়া ও মিলাদ মাহফিলে এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, বিএনপি নেতা নুরুল ইসলাম চৌধুরী ননী,মোঃ আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা খান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুর জব্বার,যুব নেতা রাশেদুজ্জামান রনি, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,সদস্য মোঃ মোকসেদ আলী মাসুম, মোঃ আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি,শহর ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম শফি ছাত্রদল নেতা ফিরোজ জামান বাবু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারীপাড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
তারিখ -৯-৫-২৩ই


