print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮,মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

চোরের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে নীলফামারীর সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়ন বাসী।

প্রতি রাতে চুরি হচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে গরু, ছাগল , মোবাইল, নগদ অর্থ। এবং ব্যাটারী চালিত অটো রিক্সা, বাইসাইকেল ও মোটরসাইকেল গুলো ও নিয়ে যাচ্ছে বিশেষ একধরনের মাস্টার চাবি ব্যবহার করে।

এছাড়াও এই চোর চক্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাক,ট্রাক্টর ও পিক-আপের ব্যাটারী গুলো ও খুলে নিজেকে যাচ্ছে এই চোর চক্রটি ।

রাত আনুমানিক ২ টার দিকে নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি পিক-আপের ব্যাটারী চুরির সময়ে জনতার হাতে আটক হয় মিন্টু (২৮) নামে এক চোর ।
জনতার হাতে আটক হওয়ার আগে চোর মিন্টু উক্ত এলাকার আইয়ুব আলী নামের এক ব্যক্তির ট্রাক্টের ব্যাটারী খুলে নিয়ে যায় সে।

এবিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মছিরত আলী শাহ্ ফকির ( ফকির চেয়ারম্যান) এর সাথে কথা হলে তিনি বলেন চোরের কারনে আমার ইউনিয়ন বাসী অনেক চিন্তায় আছে কখন কার বাড়ি চুরি হয় চিন্তা নিয়ে তবে আমি আমার ইউনিয়ন বাসীকে শান্তিতে রাখার জন্য রাতে গ্রাম৷ পুলিশের টহল জোরদার করি এবং তারই ধারাবাহিকতায় আজকে এই চোরকে আটক করা হয়েছে।

এবিষয়ে নীলফামারীর সদর থানা পুলিশের ওসি আব্দুর রহিম এর সাথে কথা হলে তিনি বলেন আমরা জরুরী সেবা ৯৯৯ নাইন এর মাধ্যমে কল পেয়ে ঘটনা স্থানে যাই এবং চোর মিন্টু কে আটক করি । এবং সেখানেই তাকে কিছু জিজ্ঞেসাবাদ করা হলে চোর মিন্টু বলেন তারা প্রথমে ভিখারী বা রাজমিস্ত্রীর কাজ করে কার বাড়িতে কি আছে সেটা দেখে কিছু দিন পর সেই বাড়িতে চুরি করে বলে জানা যায় ।