
প্রকাশিত, ২০ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদানের জন্য , শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণপদক পাওয়ায় নীলফামারী মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডা: মোহাম্মদ রবিউল ইসলাম কে সংর্বোধনা দিল নীলফামারী মেডিকেল কলেজ।
আজ শনিবার বিকেলে নীলফামারী মেডিকেল কলেজের হল রুমে অধ্যক্ষ ডা: রবিউল ইসলাম শাহ কে সংর্বোধনা দেয় , নীলফামারী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ।
উক্ত সংর্বোধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্ধেশে তিনি বলে তোমরা হচছ আগামীদিনের ভবিষ্যৎ , তাই তোমাদের কে আমার থেকে আরো বেশি কিছু শিখতে হবে বা জানতে হবে ।
আর এই চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদানের জন্য আমাকে শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণপদকে ভুষিত করায় ,শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদকে ধন্যবাদ জানাই ,আর এই স্বর্ণপদক আমার নয় এটা এই কলেজের পদক ।
উল্লেখ্য যে গত ১৯ শে মার্চ ২০২১ ইং তারিখে এই স্বর্ণ পদক প্রদান করেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ
উক্ত সংর্বোধনা অনুষ্ঠানটি আয়োজন করে নীলফামারী মেডিকেল কলেজের প্রথম ব্যাাচের শিক্ষার্থীরা ।
উক্ত সংর্বোধনা অনুষ্ঠানে কলেজে সকল শিক্ষ্যক , শিক্ষার্থী, ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্হিত ছিলেন।


