
প্রকাশিত,১৩, মার্চ,২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মৌদুদ খা, ঝিলিম ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফল হক, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাদি বাদশা, গোবরাতলা ইউপি সদস্য মোঃ রাফেজ আলী সহ অনেকে।
সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ, শিক্ষা ও লাইভলি হুড প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়াও এসব প্রকল্প এলাকার চাহিদার ভিত্তিতে অগ্রধিকার থাকতে পাবে।সভায় উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার নেতৃস্থানীয় ব্যাক্তিগণ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।


