
প্রকাশিত,২১, মার্চ,২০২৩
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে চিশতিয়া তরিক্বত মোতাবেক ১৬ তম ওরশ মোবারকের আয়োজনে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে দিল মোহাম্মদের বিরুদ্ধে। ১৮ মার্চ এই ওরশ মোবারক হওয়ার কথা ছিল। তবে হাফেজ দিল মোহাম্মদ বাঁধা প্রদান করার কারনে অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।
দুলারহাট মারফত মঞ্জিল খানকায়ে শরিফের খাদেম কবিরাজ এ কে এম সেলিম চৌধুরী জানান, অনুষ্ঠানকে সামনে রেখে গত ৬ মাস ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন। চিশতিয়া তরিক্বত মোতাবেক ১৬ তম ওরশ মোবারকের দিন ধার্য্য করা হয়েছে ১৮ মার্চ।
অনুষ্ঠানে কোন ধরনের গান বাঁজনার আয়োজন ছাড়া শুধু ওয়াজ ও নসিহত করা হবে বলে জানান তিনি। কিন্তু এলাকার একটি মহল মাওলানা দিল মোহাম্মদসহ তাদের অনুষ্ঠান করতে বাঁধা প্রদান করে। অনুষ্ঠানের দিন সকালে দিলমোহাম্মদের নেতৃত্বে কয়েকজন লোক এসে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। তারা বলে যদি অনুষ্ঠান করা হয় তাহলে মারধর করে অনুষ্ঠান পন্ড করে দেওয়া হবে।
এ বিষয়ে হাফেজ দিল মোহাম্মদ জানান, এই অনুষ্ঠানে ওয়াজ ও নসিহতের নামে অশ্লীলতা সৃষ্টি হবে সেই কারনে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে।
দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, দুই পক্ষের কেউ আমাকে এই বিষয়ে কিছুই জানায় নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


