
প্রকাশিত,২৭,মে,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এস,এস,সি পরিক্ষার্থী ব্যাচের দীর্ঘ্য ২৫ বছর পর এই ব্যাচের মধ্যমনি হরিদাসপুরের কে,এম হামিদুল ইসলাম (প্রবাসী)এর উদ্দ্যেগে আজ শনিবার ২৭শে মে সকাল আনুমানিক ১০ টার সময় আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যাচের সকলকে নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এই ৯৮ ব্যাচের সকল বন্ধুরা দুর-দুরান্ত থেকে একত্রিত হয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি অতিবাহীত করেন। অনুষ্ঠানে ব্যাচের প্রয়াত বন্ধুদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করেন, সেই সাথে গরিব বন্ধুদের সাধ্যমতে সহায়তা দানের প্রতিশ্রুতি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ১৯৯৮ ব্যাচের প্রথম স্থান দখলকারী ছাত্র ও বর্তমান একই বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট পিন্টু মোল্লা, বিশিষ্ঠ ব্যাবসায়ী নুর আলী মোল্লা, শারমিন আক্তার(শিক্ষিকা), সীমা খানম(শিক্ষিকা) সহ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শারমিন আক্তারের মেয়ে লাবিবা ইসলাম বঙ্গবন্ধু ও তার জীবনের উপর কবিতা আবৃত্তি করে সকলের মন কেড়ে নেন। অনুষ্ঠানে তারা প্রতি বছর একবার সকলে মিলিত হবার সিদ্ধান্ত গ্রহণ করেন।


