print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুলাই,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ

গাউসিয়া কমিটি খানজাহান আলী থানা শাখা মৃত ব্যক্তির কাফন দাফন কমিটি খুলনা কর্তৃক করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি এর গোসল ও দাফন কাফন সম্পন্ন করা হয়।

হারুনর রশীদ (৮০) ঠিকানা :দৌলতপুর থানাধীন খানাবাড়ী,ফুলবাড়িগেট , খুলনা । তিনি গাজী মেডিকেল হাসপাতালে দীর্ঘদিন করোনা উপস্বর্গে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে তার নিজ বাসায় রোজ বৃহস্পতিবার বিকেল ৫ঃ০০ টায় মৃত্যুবরণ করেন।

এসময় মৃতব্যক্তির বাড়ির লোকজন গাউছিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার লাশ দাফন কমিটির সাধারণ সম্পাদকের নিকট ফোন করেন। ফোন পেয়ে তৎক্ষণাৎ উক্ত স্থানে স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত হন।

মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন কার্যক্রম শুরু হয় সন্ধ্যা ৭ঃ৪৫ ঘটিকার সময় এবং পুরোপুরি সুরক্ষা বস্র পরিধান করে অত্যন্ত সতর্কতার সাথে খানজাহান আলী গাউসিয়া লাশ দাফন কাফন কমিটি ১০টায় সম্পন্ন করেন।

সেখানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার সভাপতি সৈয়দ আনোয়ার শাহ আল হোসাইনী।,সাধারণ সম্পাদক মনসুর হেলাল , যোগীপোল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান। মাষ্টার মনিরুল ইসলাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওমর ফারুক শেখ মোঃ আকাশ হাওলাদার মোহাম্মদ আমির হোসেন,উবায়দুল্লাহ, শেখ রাসেল, খাইরুল শেখ, প্রমুখ।

সে সময় চেয়ারম্যান আনিসুর রহমান এবং মাষ্টার মনিরুল ইসলাম উপস্থিত সকলকে উদ্দেশ্য করে গাউসিয়া কমিটিকে সাধুবাদ জানানোর পাশাপাশি সকল কে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করেন। এবং এই দূর্যোগের সময় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।