print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চরশিবা গ্রামে মোহাম্মদ বাচ্চু মৃধার বিরুদ্ধে জ্বালানি তেল সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বরিশাল থেকে কম দামে তেল ক্রয় করে চর শিবা লঞ্চঘাট এলাকায় মজুদ করেন এবং পরবর্তীতে চর বিশ্বাস, চর কাজল, কপালবেড়া সহ বিভিন্ন এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করেন।

অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহকৃত এই জ্বালানি তেল খুচরা পর্যায়ে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ডিজেল প্রতি লিটার ১৬০ থেকে ১৮০ টাকা এবং পেট্রোল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। এতে সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। যানবাহন চালানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ব্যবসায়ী তেল মজুদ করে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বলেও অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা উপজেলা প্রশাসনের কাছে মোহাম্মদ বাচ্চু মৃধাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।