print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১ জানুয়ারি, ২০২১

নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ১নং ও ২নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ঐতিয্যবাহী গ্রাম বর্ণির একঝাক প্রবাসীদের নিয়ে গঠিত, বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গরিব, দুঃখীদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন।

২১-০১-২০২১ইংরেজী, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলূম বর্ণি মাদ্রাসা প্রাঙ্গনে দেশে অবস্থানরত বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দরা উপস্থিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ টি অসহায় পরিবারকে ২০ কেজি করে চাল এবং বর্ণি গ্রামের প্রত্যেকটি মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও অত্র গ্রামের দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক সহ ২২ জনকে নগদ অর্থ প্রদান করে।উপস্থিত উক্ত অনুষ্ঠানে একটি অসহায় বাবাকে উনার সন্তানের বিবাহের জন্য নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়।

উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি কামাল হোসেন ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় এবং হাজী ইউসূফ আলীর সভাপতিত্বে সম্পন্ন হয়।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল মজিদ বাবুল, হিফজুর রহমান, ইকবাল হোসেন, কামাল হোসেন, সয়দুজ্জামান সাচ্চা,রোকনুজ্জামান শুভ আমিরুল ইসলাম নাহিদ,এমদাদুর রহমান, রোমান আহমেদ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ফয়জুল হক(৮নং ওয়ার্ড সিলেট মহানগর),ডাঃ মুহিবুর রহমান,মেম্বার আশরাফ আলী, কেন্দ্রীয় সেক্রেটারী সালেহ আহমদ(কোঃপ্রঃসমাজ কল্যাণ পরিষদ)।

নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি মাওলানা মুহিবুর রহমানের মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানে দেশে অবস্থানরত বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ ছাড়াও উপস্থিত ছিল্ অত্র এলাকার সকল সচেতন ব্যক্তিবর্গ।