print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, ফেব্রুয়ারি,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহঃ

ময়মনসিংহে অসহায় হতদরিদ্র ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রায় শতাধিক অসহায় দরিদ্রের মাঝে নগরীর ব্রিজ মোড়, টাউন হল, স্টেশন রোড, টাংগাইল বাস স্ট্যান্ড, বিদ্যাময়ী স্কুলসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দামের নির্দেশনায় ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগিতায় আমরা গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা, বাবলু হোসাইন, রাব্বি হোসেন অনিক, রাজু, জেলা যুবলীগের নেতা শফিকুল ইসলাম প্রমুখ।