
প্রকাশিত,২৬, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পাগলা থানায় মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামে কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত অর্থবছরে রিপিয়ারিং এর জন্য সরকারের বরাদ্দকৃত ২ লক্ষ টাকার কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন
স্কুলের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও নানা অজুহাতে কোন কাজ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা শাহনারা বেগম বলেন সরকারের দেওয়া বরাদ্দের অর্থ দিয়ে স্কুলের উন্নয়নমূলক কাজ করেছি বলে দাবি করেন।
প্রধান শিক্ষিকা শাহানারা বেগম বলেন সরকার বরাদ্দকৃত ২ লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা করোণা মহামারীর আসবাবপত্রের জন্য পেয়ে স্কুলের আসবাবপত্র, ব্রাঞ্চ, চেয়ার মেরামত কাজে ব্যয় করেছি।
তবে এ দাবীর সাথে বাস্তবের কোন মিল খুঁজে পাওয়া যায়নি।
বরং উনি যে হিসাব দিয়েছেন তাতে দেখা যায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বাকি টাকা কোথায় সদুত্তর দিতে পারেনি প্রধান শিক্ষিকা।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোবাইল ফোনে যোগাযোগ করলে সুইচ অফ দেখায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।


