
প্রকাশ, ৬ জানুয়ারি, ২০২১
মোঃ সেলিম উদ্দিন – কক্সবাজার।
রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে খুনিয়া পালং ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” ২০২১ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ ।
আজ (০৬ই জানুয়ারি) বুধবার সকাল ১১ থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারি আবু নাছের।
দিনব্যাপী প্রায় সাড়ে ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে ৫০ জনের অধিক নতুন রক্তদাতা রক্তদানে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ নাম্বার জমা করেন।
এসময় উপস্থিত ছিলেন- খুনিয়া পালং ছাত্র সংসদ এর সদস্য, নুরুল হক, দেলোয়ার হোসেন,তাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, ফেরদৌস হোসেন সুজন, মোঃ নুর, মোঃ হারুন ।
সহযোগিতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব এর সহ এডমিন হেলাল উদ্দিন, সোহেল রানা, কার্ষকরি সদস্য অপু ঋষি,রাফি আক্তার, মোঃ রায়হন,মোঃ ইসমাইল, প্রমুখ।
স্হানঃ রামু, খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং ছাদির কাটা মদিনাতুল উলূম মাদ্রাসা!
সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই অত্র অরাজনৈতিক সেচ্ছাসেবী ছাত্র সংগঠন খুনিয়া পালং ছাত্র সংসদ কে।
এগিয়ে আসুন মানবতার কাতারে,
আমরা কয়েক তরুণ পারি পুরো সমাজকে পরিবর্তন করতে, ইনশাআল্লাহ।


