
প্রকাশিত, ৯ জানুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় প্রায় ৪কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯জানুয়ারী) ভিডিও কনফারেন্সে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলীতে ব্রীজ নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব ইসলাম, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পিআইও কর্মকর্তা মাজহারুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ,গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চিত্তরঞ্জন রায়,সাধারন সম্পাদক ছলিমদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রেজাউল করিম, ঠিকাদার এহতেশামুল হক প্রমুখ
উপজেলার প্রায় শেষ প্রান্তে ইছামতি নদীর তীরে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। যার ফলে দিনাজপুর এবং নীলফামারীর মানুষজনের মধ্যে যাতায়াত সুবিধা হবে। সকলের আশা-আকাঙ্খার এই ব্রীজটি পেয়ে খুশি এলাকাবাসী।


