print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১

মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের খানসামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে ৪র্থ বারের মতে উপজেলার ১নং ভাবকি ইউনিয়ন এ শীতবস্ত্র করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় অসহায়-গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সেবা সংঘের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম রাকিব, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকো সুলতানা, প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্যামলী আক্তার মেঘা সহ অন্যান্য সদস্যবৃন্দ।