
প্রকাশিত,২৮, মার্চ,২০২৩
মোঃ জিকরুল হকঃ
কোর্সেলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা মোঃ সিয়াম হোসেন নামে এক শিক্ষার্থী। কোর্সেলো থেকে একজন শিক্ষার্থী একাডেমিক, স্কিলস ডেভেলপমেন্ট কিংবা প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন কোর্স করে নিজের শিক্ষা, কর্মক্ষেত্রে কাজের দক্ষতা এবং নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারে।
কোর্সেলো শুরুর যাত্রা
কোর্সেলোর পরিকল্পনার শুরুটা ৩ই সেপ্টেম্বর ২০২২ এ হলেও এর অফিসিয়াল যাত্রা শুরু হয় ৭ অক্টোবর ২০২২ এ। আমরা কোর্সেলোর উদ্দোক্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচ এর শিক্ষার্থী মো:সিয়াম হোসেনের সাথে যোগাযোগ করে কোর্সেলোর সূচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন “ছোট বেলা হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পড়ে মনে হলো মার্কেটিং আমাকে ভালো ফিট করে তবে
পড়াশোনা করছি এইচ আর এম নিয়ে। ব্যক্তি পছন্দেই মানুষের শিক্ষা গ্রহন করা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে তেমন ব্যক্তি পছন্দে কোন কিছু শিখার সূযোগ অনেক কম। আমরা এই সূযোগটি খুলে দিতে চাই কোর্সেলোর মাধ্যমে। অনলাইনে শিক্ষা গ্রহন সমাজে গ্রহন যোগ্যতা একটু কম। তাই আমাদের সকলের উচিত এই বিষয় গুলো নিয়ে একটু সচেতনতা তৈরি করা।”
কোর্সেলোর শিক্ষার্থী পরিচিতি:
কোর্সেলো এখনো পর্যন্ত পূর্নাঙ্গ নয়। এটি সূচনা মাত্র। এখন পর্যন্ত কোর্সেলোর শিক্ষার্থী সংখ্যা ১২১ জন তার মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর পরিমান ৮০%। নজরুল বিশ্ববিদ্যালয়ের ও ৮ জন শিক্ষার্থী কোর্সেলোতে পাঠ গ্রহন করে যাচ্ছে।
কোর্সেলোর টিম:
কোর্সেলোর একটি ছোট্ট টিম রয়েছে। যারা কোর্সেলোর বিষয়াদি এবং পাঠদান কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। তাদের মধ্যে কোর্সেলোর প্রতিষ্ঠাতা মো:সিয়াম হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ করেছেন একজন শিক্ষার্থী মো: শিহাবুল মিনহাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: আমিনুল ইসলাম। এছাড়াও প্রয়োজন অনুসারে ফ্রিল্যান্স টিম নিয়ে চলছে কোর্সেলোর কার্যক্রম।
কোর্সেলোর শিক্ষার্থীদের ভাবনা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: আরিফ বলেন আমি কোর্সেলো থেকে একটি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি। আমি কোর্স করে অনেক কিছু শিখেছি আবার অনেক কিছু ভুলেও গিয়েছি। আমাকে যদি এই কোর্সটি আবারও টাকা দিয়ে করতে হয় তবুও করতাম। কিন্তু কোর্সেলো আমাকে ফ্রিতেই এই কোর্সটি আবার করার সূযোগ দিচ্ছে। তারা একজন শিক্ষার্থীকে যতদিন একটি বিষয় না শিখাতে পারবে ততদিন ই ঐ বিষয়টি বার বার শিখার সূযোগ দেয়। কোর্স কন্টেন্ট এর পাশাপাশি এটি আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে।
কোর্সেলোর প্রতিষ্ঠাতা বলেন “২০২৫ সালের মধ্যে কোর্সেলোকে আমরা বাংলাদেশের সেরা পারসোনালাইজ ই-লার্নিং প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই মিশনকে সামনে রেখে কোর্সেলোর নতুন ট্যাগ লাইন ‘Learn by choice’ তাই এই বিষয়ে সকলের পরামর্শ কামনা করছি “।


