
প্রকাশিত, ৯ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান বাজারে, কে এস প্রু মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানুষের মাঝে চেক বিতরণ করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উ শৈ সিং এমপি মহোদয়।
আজ ৯ জানুয়ারি শনিবার সকালে বান্দরবান চৌধুরী মার্কেট প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ১৩ টি দোকান মালিককে ২৫ হাজার করে মোট ৩ লক্ষ ২৫ হাজার টাকা চেক বিতরন করেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, জেলায় দ্বায়িত্বশীল না হওয়াই অগ্নিকান্ড বার বার ঘটছে, ব্যবসায় করলে অবশ্যই সব দিকে নজরদারী হতে হবে। প্রতিষ্ঠানে ইলেক্টিক সকল পণ্য দিকে লক্ষ্য রাখতে হবে। সতকর্তা দিকে লক্ষ্য রাখলে অবশ্যই আমাদের জীবন ও প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব।
বিতরনকালে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম জেলা আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌছিফ আহমেদ, পার্বত্য জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, হোটেল মোটেল মালিক সমিতি সভাপতি গিয়াস উদ্দিন মাষ্টার ও সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ সহ বিভিন্ন স্তরে গণমান্য ব্যক্তি প্রমুখ।
উল্লেখ্য, গেল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে। ভয়াবহ অগ্নিকান্ডে মোট ১৩ টি দোকান পুড়ে যায়। যা ক্ষয়ক্ষতিসহ যা আনুমানিক প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা।


