
প্রকাশিত,০১, মার্চ,২০২২
অনলাইন ডেস্ক ঃ
ষষ্ঠ দিনের মত ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। ইউক্রেনে ও একের পর এক হামলা ও বিস্ফোরণ চালাচ্ছে রুশ বাহিনী। তবে রুশ বাহিনীর আগ্রাসন প্রতিহত করতে লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এই লড়াইয়ে দুই দেশের হাজার হাজার সেনা নিহত হয়েছে।
এদিকে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলো উত্তর কোরিয়া। এই সংঘাতের জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি ও স্বেচ্ছাচারী আচরণ’ দায়ী বলে জানিয়েছে কিম জং উন প্রশাসন।
সোমবার এক বিবৃতিতে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভি;যোগ করেছে, অন্যান্য দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ‘ক্ষমতার অপব্যবহার করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার এই সংঘাতের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি। যার মাধ্যমে পশ্চিমারা অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছা;চার ও ক্ষম;তার অপব্যবহার করে। এসময় আফগানিস্তান, লিবিয়া ও ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করে উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান চালায় রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ান বাহিনীর এই আগ্রাসন এখনও অব্যাহত রয়েছে। গতকাল বেলারুশে দুই দেশের প্রতিনিধি দল শান্তি আলোচনায় বসেছিল। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা।


