print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯,মে,২০২১

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

লেডি মাফিয়া পাপিয়া জেবুন্নেছা বেগম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। প্রথম ছবি তার চাকরির আগের ও পরের ছবি বর্তমানের। তার চেহারা দেখে যা বোঝার বুঝে নিন নিজ দায়ীত্বে! অতঃপর বোবা ও কালা হয়ে যান। তার স্বামী বদলের কাহিনীও জানবেন।
রাষ্ট্র কখনো জানতে চাইবে না জেবুন্নেছার কানাডার ৩টি বাড়ি, লন্ডনের ১টি বাড়ি, ঢাকার ৪টি বাড়ি আর গাজীপুরের ২১ বিঘা জমি এবং ৮০ কোটি টাকার এফডিআরের উৎস কি? বরং রাষ্ট্র তাকে সুরক্ষা দিয়ে যাবে, রোজিনা ইসলামদের টুঁটি চেপে ধরাকে উৎসাহিত করবে। দেখবেন ৬ মাসের মধ্যে এই পাপিয়া জেবুন্নেছার পদোন্নতি হবে। আমলাতান্ত্রিক লুটপাটের বেড়াজালে রুদ্ধ আজ জাতির বিবেক।

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে অতিরিক্ত সচিব যেভাবে নির্যাতন করলো, জানি এটার বিচার হবে না কোনদিন। ওই সচিবের গলায় যদি সাংবাদিক এভাবে চেপে ধরতো তাহলে ৩২৬ ধারায় হত্যাচেষ্টার আঘাত (এটেম্পট টু মার্ডার) ধারায়ও মামলা হতো। সরকার বাহাদুরের কাছে অনুরোধ পুলিশকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পাশাপাশি সচিবদের হাতেও লাঠি দিয়ে দেয়া হোক তাহলে মারধরের জন্য তাদের এতো কষ্ট করতে হবে না।

নবম শ্রেণী পাস করে স্বামীসহ ভাগ্যবদল একজন জেবুন্নেসার গল্প-নবম শ্রেণীতে থাকা অবস্থায় তার বিয়ে হয়। তার স্বামী তাকে এসএসসি, এইচএসসি পাস করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে ভর্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করার পর বিসিএসে অংশ নেন।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন এবং প্রথম স্বামীকে ডিভোর্স দেন, কারণ প্রথম স্বামী এখন তার উপযুক্ত নয়। তার স্ট্যাটাসের সাথে মিলে না। প্রথম স্বামীর ঘরে সাগর নামে তার একটি ছেলে রয়েছে। পরে নতুন প্রভাবশালী স্বামী খুঁজে এই লেডি মাফিয়া।
তার বর্তমান স্বামী পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান প্রভাবশালী সচিব। এ স্বামীর ঘরে জন্ম নেয়া দুই মেয়ে কানাডায় পড়াশোনা করে।