
প্রকাশিত, ২৯ জানুয়ারি, ২০২১
মোঃ সেলিম উদ্দিন ( কক্সবাজার)ঃ
উখিয়া উপজেলার ভালুকিয়া হারুফকির পাড়া আন্ত: ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারী) বিকেল ৪:০০ টার দিকে হারুফকির পাড়া খেলার মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন, ২নং রত্নাপালং ইউনিয়নের সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব: দিদারুল আলম (দিদার), ২নং রত্নাপালং ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সম্বাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা: আয়েশা আক্তার। ক্রীড়া প্রেমী আবুল কাশেম। থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফরিদুল আলম (বাদশা)
হারুফকির পাড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করবেন ভালুকিয়া কিডস হ্যাভেন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক জনাব মোজাম্মেল হক ও কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র শিক্ষক জনাব ছৈয়দ নুর।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও উখিয়া স্টুডেন্ট এ্যাসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের,সভাপতি জনাব মোহাম্মদ রাশেল, কামরিয়ার বিল ঐক্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও প্রিমিয়াম ইউনিভার্সিটি থেকে পাস করা সদ্য এডভোকেট জনাব মোহাম্মদ আবু সিদ্দিক,সাংবাদিক দৈনিক জাতীয় বিশ্ব মানচিত্রের, কক্সবাজার রিপোর্টার ও উপজেলা প্রেস ক্লাব এর সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংবাদিক ,দৈনিক দেশচিত্র কক্সবাজার জেলা প্রতিনিধি, আবদুর রহিম আপেল, হারুফকির পাড়ার দুবাই প্রবাসী জনাব জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
এই সময় খেলার আয়োজকরা বলেন খেলা হচ্চে শরিরের জন্য খুবই উপকারি। আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং থাকবো, আরো বলেন, আজকে যে রকম খেলা হবে সেই রকম খেলা যাতে এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে আরো ভালো ভাবে দর্শককে উপহার দিতে পারেন।


