print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জুলাই,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকে:

পবিত্র ঈদ-উল আযহার আনন্দ উপভোগ করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলার সম্মানিত ম্যাজিস্ট্রেট কাজি মো: আবদুর রহমান। জেলার সরকারী শিশু পরিবার জেলা প্রশাসক কে কাছে পেয়ে খুবই আনন্দ পান।

এ সময় জেলা প্রশাসক স্বাস্থ্য বিধি এবং দূরত্ব বজায় রেখে নিজ হাতে শিশুদের খাবার তুলে দেন।

এ প্রসংগে জেলার মানবিক জেলা প্রশাসক বলেন আমরা যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যদি শিশু পরিবার বা অসহায়দের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করি তাহলে ওদের মনে প্রশান্তি আসে। এই জন্যই আমি শিশু পরিবারদের নিয়ে ঈদ উদযাপন করি।