print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩মে,২০২১

ভোলা প্রতিনিধি ঃ

পবিত্র মাহে রমজানে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে Voluntary For Humanity এর সহযোগিতায় ইফতার সামগ্রি বিতারন। “ইচ্ছে ইফতার” এর আয়জন করেছে ইচ্ছেফেরি। ২শ’রা ও ৩শ’রা মে একযোগে ইচ্ছেফেরি বরিশাল বিশ্ববিদ্যালয়, প্টুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক ইচ্ছে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।

এই করোনা পরিস্থিতিতে সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের ঘরে খাবার নেই, কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারে না লোক লজ্জ্বার কারনে। সেরকম কিছু মানুষের পাশে দারানোর চেষ্টা করেছে ইচ্ছেফেরি।

ইচ্ছেফেরি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক ৬ টি জেলার ২৩ পরিবারের কাছে ইফতার সামগ্রি বিতারন সম্পন্ন করেছে। বগুরায় ৬টি, গোপালগঞ্জ ৩টি, খুলনা ৪টি, ঝালকাঠী ৬টি, বরিশাল ২টি এবং ভোলায় ৩টি পরিবারকে ইফতার সামগ্রি বিতারন করেছে সংগঠনটি।

“চলব মোরা একসাথে, জয় করবো মানবতাকে।
সুস্থ মনের শুদ্ধি চর্চা, সুন্দর হোক আগামির পথচলা।” এই স্লোগানকে সামনে রেখে ইচ্ছেফেরি কাজ করে যাচ্ছে। সর্বত্র মানবতার সচেতনতার সৃষ্টির জন্য ইচ্ছেফেরির বিশেষ প্রগ্রাম “স্কুল অফ লাইফ”।
দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতারন, নগদ অর্থ প্রদান, করনাকালীন বিপদগ্রস্থ পরিবারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি। এছারা সদস্যদের মানোন্নয়ন এর জন্য বিভিন্ন ওয়েভনার সেমিনার এর আয়োজন করে থাকে।