
প্রকাশিত,২৩, জুন,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
২২ জুন ২০২৩ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলার সকল ব্যাংক ম্যানেজার ও পশুর হাট ইজারাদাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের ইজারাদারদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বক্তব্য শোনেন।
পুলিশ সুপার দিনাজপুর মহোদয় হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য দিক-নিদের্শনা প্রদান করেন। অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা, রাস্তার ধারে কোন গরুর ট্রাক লোড- আনলোড না করা, পশুর হাটে আলাদা পোষাকে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা রাখা, জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন রাখা, হকার দের আইডি কার্ডের ব্যবস্থা করা ও আপদকালীন সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখা, কোরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন রাখতে জন্য নির্দেশনা প্রদান করেন।
কোরবানির পশু অসুস্থ কি না অথবা গরু মোটাতাজাকরণ কোন ঔষুধ খাওয়ায়ে গরু মোটা করেছে কি না তা সনাক্ত করতে জেলা প্রাণিসম্পদ অথবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন করার জন্য তিনি সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল থানার অফিসার ইনচার্জগণকে প্রতিটি পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশনা প্রদান করেন। বড় ব্যবসায়ীদের বেশি পরিমাণে টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহায়তা গ্রহণের জন্য হাট ইজারাদারদের বলা হয়। পাশাপাশি কোরবানীর পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হাসান মস্তোফা স্বপন, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব মোঃ শরিফুর ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ ও পশুর হাট ইজারাদারগণ।


