
প্রকাশিত,৯ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
লন্ডন প্রবাসী‘উত্তম বিশ্বাস’এর সৌজন্যে স্বর্গীয় বাবু ননী গোপাল বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট “কুল্যাপাড়া প্রিমিয়ার লিগ-২০২১” এর ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ ম্যাচে খেলাটিতে অংশগ্রহণ করে নাসির সুপার নাইনস বনাম আশিক সুপার নাইনস।টসে জিতে নাসির সুপার নাইনস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নাসির সুপার নাইনস নির্দিষ্ট ৮ অভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রানের টার্গেট গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে আশিক সুপার নাইনস ৬ অভার খেলে ৩ উইকেটের পতন ঘটিয়ে ৮৪ রান করতে সক্ষম হয় এবং আশিক সুপার নাইনস বিজয়ী হয়।
আজকের খেলায় ১৬ বলে ৪২ রান করার মাধ্যমে “”ম্যান অব দ্য ম্যাচ”” নির্বাচিত হন আশিক সুপার নাইনসের খেলোয়াড় মেহরাব।
খেলাটির আয়োজকরা জানান, টুর্ণামেন্টটিতে ৫ টি দল অংশগ্রহণ করবে।প্রত্যেক দল মুখোমুখি হবে এবং ৮ ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে।চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান ও সেরা বলারের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।


