print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩মে,২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ

আমনুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৯ ইফতার ও পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমনুরা কে এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তাজ মোহাম্মদ (কালু),স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ শহিদুল ইসলাম ও মোহাম্মদ আইয়ুব আসিফ, শহিদুল ইসলামসহ এসএসসি ২০১৯ ব্যাচের সকল ছাত্ররা ।
ইফতারের আগে সকলে মোনাজাত করেন এবং এতসুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ কালু।ইফতারির আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র মোঃ শহিদুল ইসলাম ও মোহাম্মদ আইয়ুব আসিফ।

এসএসসি ২০১৯ ব্যাচের ছাত্ররা আগামী ১০ তারিখ ঈদ উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবেন বলে আমাদের জানান।