print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, ফেব্রুয়ারি,২০২২

ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে অনাথ স্বর্গ সংগঠনের পক্ষ থেকে, ভাষা শহীদদের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রথমে ভাষাশহীদদের মাগফেরাতের জন্য জোহর নামাজ শেষ হবার পর ময়মনসিংহের বাইপাস মোড়ে, বাইতুল উলুম কাসিমিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষ হওয়ার পর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অসহায় শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কার্যক্রম চলাকালীন সময় অনাথ স্বর্গ সংগঠনের কয়েকজন পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা জানান যে, সংগঠন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।