print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, ফেব্রুয়ারি,২০২২

গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক তিনবারের সংসদ সদস্য, এক বার উপজেলা চেয়ারম্যান, গফরগাঁও আওয়ামী লীগের এযাবৎকালের শ্রেষ্ঠ জনপ্রিয় জননন্দিত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে,

যোগ্য বাবার যোগ্য উত্তরসূরী জাতীয় সংসদের সংসদ সদস্য গফরগাঁও উপজেলার জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সকাল ১১ টায় নতুন বাজার পারিবারিক গোরস্থানে দলীয় নেতাকর্মীসহ কবর জিয়ারত দোয়া করেন,।
এসময় উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,
উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন সহ বাজার কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,।

আজ ১৭ই ফেব্রুয়ারি গফরগাঁয়ের ১৫ ইউনিয়ন ব্যাপী বিভিন্ন মসজিদ মাদ্রাসায় , ক্কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, প্রায় প্রত্যেকটি ইউনিয়নে দোয়া মাহফিলের পরে গরিব দুঃখীদের মাঝে ইউনিয়ন নেতাকর্মীরা খাবার বিতরণ করেন,।

আইনুল ইসলাম/দৈনিক দেশ সময়,