print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১

সোহাগ হোসেন প্রতিনিধি :

যশোরের নাভারনে ট্রাকও মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের সাথে থাকা রায়সা নামে (৭) শিশু আহত হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ কামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।

Desh Somoy 1
নিহত শফিকুল ইসলামের ভাতিজা তৌহিদুল ইসলাম বলেন, চাচা তার মেয়ে ও মাকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে নাভারন যাচ্ছিল।
পথের মধ্যে আনসার ক্যাম্প সংলগ্ন কামারবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট ভাটার ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে চাচা শফিকুল ইসলাম মারা যান এবং বেলা তিনটার দিকে দাদি শফুরাও মারা যান। চাচাতো বোন রায়সা হাসপাতালে ভর্তি আছে।

হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২৩/৪/২১