মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের বক্তব্য রাখেন বিএনপি নেতা তানভীর হুদা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১৬, ৬:২৩ অপরাহ্ন /
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের বক্তব্য রাখেন বিএনপি নেতা তানভীর হুদা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন আহমেদঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। তাকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লজ্জাজনক। আজ আমরা শুধু তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করছি না, আমরা এই দেশের শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্যও অঙ্গীকার করছি। ’৭১ এর মুক্তিযোদ্ধা, ’৯০ এর শহীদ এবং ’২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টের দোসররা দেশ থেকে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারকে গত ২৪এর আগষ্টে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হটিয়েছে। বিএনপির প্রতিটি কর্মীকে আজ নতুন করে শপথ নিতে হবে যত বাধাই আসুক, আমরা পিছিয়ে যাব না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।