

প্রকাশিত
আইনাল ইসলাম।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ( ০২ জুলাই ) সকাল ১০টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে উপস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এর নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা ও পুষ্পস্তব অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, হাবিবউন নবী খান সোহেল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডঃ ইমরান সালে প্রিন্স।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু,
যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রুকন সহ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া জেলা বিএনপির আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এক দানবীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে নতুন অধ্যায়ের সূচনা করেছি।
জনগণের আন্দোলনের চাপে সরকারকে পিছু হটতে হয়েছে। আমরা আশা করি, এই নতুন পরিবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি মানবিক ময়মনসিংহ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আমরা একটি দমন-পীড়নের অধ্যায় পেরিয়ে এসেছি, যেখানে আমাদের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


















আপনার মতামত লিখুন :