গলাচিপায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১৪, ১২:০৯ অপরাহ্ন /
গলাচিপায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

১৯৭১ সালকে কেন্দ্র করে ২৫ শে মার্চ কাল দিবস হিসেবে এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালির গলাচিপায় এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাহী কার্যালয়ে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।এ সময় জাতীয় ও মেলা পর্যায়ে নির্দেশনার আলোকে পবিত্র মাহে রমজানের বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা চিত্রাংকন কবিতা আবৃত্তি, স্মৃতিস্তম্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি সহ তোর ধোনির কর্মসূচি নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, গন অধিকারের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মীরা।