গফরগাঁও পৌরসভা কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের দরপত্রের (ই জিপি) পদ্ধতিতে ঠিকাদার নির্বাচনে লটারি।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২২, ১২:০৫ পূর্বাহ্ন /
গফরগাঁও পৌরসভা কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের দরপত্রের (ই জিপি) পদ্ধতিতে  ঠিকাদার নির্বাচনে লটারি।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও পৌরসভা পৌরসভা কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের দরপত্রের (ই জিপি) পদ্ধতিতে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১,আগস্ট) বিকাল ৩টায়,পৌর প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের মিলনায়তনে ৭৯টি ঠিকাদার প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণে ই-জিপি পদ্ধতিতে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়।

এতে পৌরসভার অন্তর্ভুক্ত দশটি ঠিকাদার প্রতিষ্ঠান বিজয়ী হয়। লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন বিজয়ীদের সকলের সাধুবাদ জানাই ও সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর ও প্রশাসক, এন এম আব্দুল্লাহ আল মামুন,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি কমিশনার (ভূমি), আমির সালমান রনি।
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা, ডাঃ জামাল উদ্দিন,
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ আরিফ আকন্দ,

উপজেলা নির্বাহী প্রকৌশলী, আবু বক্কর সিদ্দিক,।
পৌর নির্বাহী প্রকৌশলী, মিজানুর রহমান,
যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন
সহ গফরগাঁও পৌর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।