গফরগাঁও এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১৮, ১১:৩৯ অপরাহ্ন /
গফরগাঁও এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মতিউর রহমান।
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ নুর এ আলম ভূইয়া,
উপজেলা নির্বাহী প্রকৌশলী, আবু বক্কর সিদ্দিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম।
উপজেলা মৎস্য কর্মকর্তা,তাহমিনা হাসান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এনজিওগুলোর সামাজিক উন্নয়ন প্রকল্প, যেমন স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, নিয়ে কাজ করা স্থানীয় এনজিওসমূহের কার্যক্রম, সমন্বয় এবং সরকারি নীতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এনজিওগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে যাতে তাদের কার্যক্রম একে অপরের পরিপূরক হয় এবং জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছায়।
পর্যবেক্ষণ ও মূল্যায়ন: এনজিও পরিচালিত বিভিন্ন প্রকল্প, যেমন পানি কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি বা শিক্ষামূলক কার্যক্রম, সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।
নীতি বাস্তবায়ন: সরকারি নীতি ও নির্দেশনা অনুযায়ী এনজিওগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা, তা নিশ্চিত করা।

তথ্য আদান-প্রদান: স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং এনজিওগুলোর কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অবহিত করা প্রতি দিক নির্দেশনামূলক আলোচনা হয়।