গফরগাঁও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৮, ৬:১৯ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলা  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁ উপজেলায় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি অর্থ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার, (২৮ মে) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলন আয়তনে আনুষ্ঠানিক ভাবে ৯৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিচরণ করা হয়।

সাইকেল বিতরণ-
১ম কিস্তি-৫ জন
২য় কিস্তি-৫ জন

শিক্ষা বৃত্তি:
প্রাথমিক – ১ম কিস্তি- ২০ জন-২৫০০/- হারে
২য় কিস্তি-২০ জন-২৫০০/- হারে
মাধ্যমিক- ১ম কিস্তি-১৫ জন-৬০০০/- হারে
-২য় কিস্তি-১৫ জন-৬০০০/- হারে
উচ্চ মাধ্যমিক- ১ম কিস্তি-৭ জন-৯৫০০/- হারে
– ২য় কিস্তি-৭ জন- ৯৫০০/- হারে
২,৩৫০০০ হাজার টাকা বসে ১০ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মতিউর রহমান।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম
সহকারি প্রোগ্রামার, আহসান হাবিব।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম,সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।