গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫, অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-২২, ৭:১৮ অপরাহ্ন /
গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫, অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫,অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে এ মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর এ আলম ভূইয়ার সভাপতিত্বে –

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন এম আব্দুল্লাহ আল মামুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারে প্রথম হয়ে ৩০ টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৯০ জনে ২৭ জন উত্তীর্ণ হয়, ৩য়,৪থ’ ও ৫ম শ্রেণীর সকলকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিত বিষয়ের ভীতি দূর করতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই কর্মসূচি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।।

এ সময় ইউ আর সি ইন্সট্রাক্টর শাহ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক,অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন