গফরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫।


deshsomoy প্রকাশের সময় : ২০২৫-১১-১৬, ৪:৫৮ অপরাহ্ন /
গফরগাঁওয়ে  নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫।

রবিবার ,( ১৬ নভেম্বর) গফরগাঁও উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ময়মনসিংহের যৌথ উদ্যোগে এক রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রোডশোটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। যথা সময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এমনকি অঙ্গহানির মতো ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে। এসব কারণে মৃত্যুঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

আলোচকরা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তবে দেশে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তৃণমূলে রোগিরা এখনও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখনই প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে ডায়াবেটিস বিশেষজ্ঞ নিয়োগ জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডাঃ জিল্লুর রহমান, ডাঃ উম্মেআরা, ডাঃ ইমতিয়াজ আহমেদ,
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক,সুজন কুমার,এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।