

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায়
গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন শামী।
বক্তব্য রাখেন
,উদ্দোক্তা মনিরুল ইসলাম চমক, বোরহান উদ্দিন ও লাকী আক্তার,
সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম, সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রদর্শনীতে দেশী বিদেশী জাতের গাভী ও গরু মোটাতাজাকরণ, উন্নত জাতের বাছুর, বিভিন্ন রকমের ছাগল, মুরগি, হাঁস, ডিম, কোয়েল পাখি, তিতির পাখি, কবুতর, খরগোস, বিড়াল, ঘোড়া, বিভিন্ন রকমের ঘাস, দুগ্ধজাত পন্য, গরু, ছাগল ও হাস মুরগির খাবার এবং চিকিৎসা সামগ্রীসহ ৩৮টি স্টল স্থান পেয়েছে।
এই প্রথম সাত দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগন।


















আপনার মতামত লিখুন :