print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, রংপুর থেকে

আজ রবিবার ২৬ জুলাই সকাল ১১ টায় জনস্বার্থ বিরোধী, সর্বনাশা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শাপলা চত্বর এলাকায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার (২৬ জুলাই)সকাল ১১ টায় জনস্বার্থ বিরোধী, সর্বনাশা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সচিব শান্ত মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবুল, আহবায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহবায়ক সোহেল হোসেন, সদস্য শামীম আহমেদ প্রমূখ।
সমাবেশ সঞ্চালনা করেন কমিটির সদস্য শাহিদুল ইসলাম সুমন। এসময়
নেতৃবৃন্দ বলেন ইতোমধ্যে যাদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের অভিযোগ আগের তুলনায় দুইগুন থেকে তিনগুন বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে।এটা নেসকোর অন্যায় তারা জনগণকে ভয় দেখিয়ে, মিথ্যা বলে প্রতারণা পূর্বক ইচ্ছার বিরূদ্ধে এই প্রিপেইড মিটার লাগাচ্ছে অবিলম্বে এই প্রিপেইড মিটার লাগানোর প্রকল্প বাতিল করে পূর্বের ডিজিটাল বহাল করার দাবী জানান রংপুরের সবস্তরের জনসাধারণ।