গফরগাঁওয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৪-০৮, ৮:৫৩ অপরাহ্ন /
গফরগাঁওয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সময় ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। আমরা ছাত্রসমাজ হিসেবে এর প্রতিবাদে সোচ্চার।”
গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাব হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফাহিম এবং মাহিদুল ইসলাম মাহিদ,
কলেজ শাখা ছাত্রদল নেতা মিনহাজ, তোফায়েল, হামিম হাসান নীরব, নাঈম, আলিফ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ, শান্ত এবং তাওহিদ,
গফরগাঁও সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা আরও বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। গাজায় শিশুর কান্না থেমে গেছে, হাসপাতাল বিধ্বস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় বিশ্ব সভ্যতা চুপ করে থাকতে পারে না। ফিলিস্তিন এখন শুধুই একটি রাষ্ট্রের নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক।”

তারা বলেন, “আমরা বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের পাশে আমরা আছি, থাকবো। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহ ও বিশ্বজনগণের প্রতি আহ্বান, আসুন আমরা একসাথে ফিলিস্তিনের জন্য সোচ্চার হই।”
ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদানেরও জোর দাবি জানানো হয়।