রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে দুই সপ্তাহের বিচারিক হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে।
তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। বুধবার (৩০ আগস্ট) অ্যাটক শহরের কারাগার প্রাঙ্গণে এই ব্যাপারে শুনানি হয়েছে।…