print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০ জানুয়ারি, ২০২১

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

লন্ডন প্রবাসী‘উত্তম বিশ্বাস’এর সৌজন্যে স্বর্গীয় বাবু ননী গোপাল বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট “কুল্যাপাড়া প্রিমিয়ার লিগ-২০২১” এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে(২৯ জানুয়ারি) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোবারক আলী মেম্বার।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আশিক সুপার নাইনস বনাম সাইফুল সুপার নাইনস।টসে জিতে সাইফুল সুপার নাইনস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আশিক সুপার নাইনস নির্দিষ্ট ৮ অভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের টার্গেট গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাইফুল সুপার নাইনস নির্দিষ্ট ৮ অভার খেলে ৫ উইকেটের পতন ঘটিয়ে ৭৪ রান করে এবং আশিক সুপার নাইনস বিজয়ী হয়।

আজকের খেলায় ৩ উইকেট অর্জনের মাধ্যমে “”ম্যান অফ দ্য ফাইনাল”” নির্বাচিত হন আশিক সুপার নাইনসের ক্যাপ্টেন আশিক।

খেলাটির আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ।সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট,ম্যান অফ দা সিরিজ এবং ইনিংসের সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান সংগ্রাহকদের বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়।