print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

০৮ নভেম্বর (রবিবার) নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট সফিজুল ইসলাম।
​পরিদর্শনের শুরুতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
​পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার, মালখানা ও রেকর্ডপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রশাসনিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা, তথ্য সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইয়ে (ইনস্পেকশন বুক) স্বাক্ষর করেন।
​এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্টের সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।