print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে আহত হওযার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালিবাড়িতে শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে । গুরুতর আহত অভিষেক মালি (২০) হচ্ছেন দিলীপ মালির ছেলে। এলাকাবাসী উদ্ধর করে অভিষেক মালিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। আহত অভিষেক মালিক বলেন, আমার কাছে মোটরবাইক চাওয়ায় আমি দিতে অস্বীকার করলে আমাকে গলাচিপা সরকারি কলেজের ভিতরে বসে এলোপাথারি ভাবে মুন্না গাজী, ফেরদৌস, প্রীতম, জুনায়েতসহ আরো অনেকে মিলে মারধর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্মরত ডাক্তার মিমি দাস বলেন, অভিষেক মালিক আমার চিকিৎসা ধীনে দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে ও মাথা ফেটে যায়। আহত অভিষেক মালিক বাবা দিলীপ মালি বলেন, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই। আমার ছেলের কিছু হলে কাউকে ছাড়বো না। এ বিষয়ে প্রতিপক্ষ মুন্না গাজী ও ফেরদৌসের কাছে মুঠোফোনে জানতে চাইলে বিষয়টি তারা এড়িয়ে যান। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে অভিষেক মালী গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।