print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

আজ ৩১ অক্টোবর শনিবার রাতে মিশন স্কুল মাঠে ২০২৬ ইং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

তরুণ প্রজন্মকে ক্রীড়ামূখি ও উদীয়মান ফুটবল প্রতিভাবানদের বিকশিত করার লক্ষ্যে আয়োজিত জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ এর সমাপ্তি উপলক্ষে আলোচনা সভা ও সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

লালমনিরহাটে জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্ট খেলার খেলোয়াড়দের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর।
বক্তব্য রাখেন, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আবু আহাদ, গোল রক্ষক অন্তত কুমার রায়, সভাপতি সাদিকুল ইসলাম পাভেল নবাবের হাট আদর্শ ক্লাব। সঞ্চালনা করেন চান মিয়া।