print news || Dailydeshsomoy

সুমন ইসলাম
লালমনিরহাট

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার ২৬ ইং সার্কিট হাউস কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, মজমুল হোসেন প্রমানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক শিপেন্দ্র নাথ রায়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর, যুব দলের আহবায়ক আনিচুর রহমান ভিপি আনিচ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক দলের সভাপতি উমর ফারুক বাবলু ও ছাত্র দলের সভাপতি পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।