print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের কাউয়ার বাজার এলাকা থেকে ২টি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ঝালংগী বিওপির টহলদল গরু দুটি আটক করে। আটক গরুর সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।