print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদকঃ

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ী ও চট্টগ্রাম উত্তর জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নীতি নির্ধারণী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতক্রমে চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাড. মোহা. কামাল হোসেন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মোসাঃ ফরিদা ইয়াছমিন (শোভা)। নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিিতে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারকে আহ্বায়ক এবং এডভোকেট মোহাম্মাদ আবু তাহেরকে সিনিয়র যুগ্-আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে অন্যান্য নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্ব, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

চট্টগ্রাম উত্তর জেলায় আহ্বায়ক তারেক আকবর খোন্দকার বলেন, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক হিসেবে মনোনীত করায় অ্যাডভোকেট কামাল ভাইকে আন্তরিক ধন্যবাদ।