print news || Dailydeshsomoy

প্রকাশিত

**সুমন ইসলাম, লালমনিরহাট:**

লালমনিরহাটের খাতাপাড়া এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ২৯টি মামলায় মোট ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন না থাকা, ট্রাকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ২৯টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।